
কম্পিউটার চালু হতে বেশি সময় নেয় কেন? কারণ শনাক্ত ও সমাধানের উপায়
কম্পিউটারের পাওয়ার বাটন চাপার পর স্বাভাবিক সময়ের মধ্যে Windows চালু না হলে কাজের শুরুতেই বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়। কারও ক্ষেত্রে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগোতেই দীর্ঘ সময় আটকে থাকে, কারও কম্পিউটারে Windows-এর ঘূর্ণমান চিহ্ন অনেকক্ষণ দেখা যায়। আবার অনেকের কম্পিউটারে Desktop দেখা…




